রবিবার, ৬ই জুন, ২০২৬ ইং, রাত ৪:৫৬
শিরোনাম :
বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা পিতা-মাতার ভরণপোষণ আইনানুযায়ী যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে পাঠানোর চিন্তাভাবনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে বিএনপি নেতাকে মারধর করে আ.লীগ কর্মীদের ভূরিভোজ আলোকিত মানুষ, আদর্শ শিক্ষক ও জননেতা মরহুম মাওলানা আবুল হাশেম দীঘির সিঁড়ি থেকে শিশুকে টেনে নিয়ে গেল সেই কুমির বাধ্য হয়ে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

চুক্তিতে না আসলে পুরো ইরান ধ্বংস করে দেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক ।। ইরানের প্রতি চরম হুঁশিয়ারি উচ্চারণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, একটি নতুন শান্তি চুক্তিতে আসার জন্য তেহরানের সামনে এটাই ‘শেষ সুযোগ’। ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান, এই সুযোগ হাতছাড়া করলে ইরানকে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে।

ট্রাম্পের মতে, যদি ইরান এই চুক্তিতে রাজি না হয়, তবে সামরিক শক্তি প্রয়োগ করে পুরো দেশটি ধ্বংস করে দেওয়া হবে।

সাক্ষাৎকারে ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার তীব্র সমালোচনা করেন। তিনি সাফ জানিয়ে দেন, ২০১৫ সালে ওবামা প্রশাসনের আমলে ইরানের সঙ্গে যে পারমাণবিক চুক্তি হয়েছিল, সেই একই ভুল তিনি দ্বিতীয়বার করবেন না। ট্রাম্পের দৃষ্টিতে আগের চুক্তিটি ছিল একটি দুর্বল ও ভুল সিদ্ধান্ত। তাই এবার তিনি ইরানের ওপর আরও কঠোর শর্তারোপ করে নতুন এক চুক্তিতে পৌঁছাতে চান, যেখানে কোনো আপসের সুযোগ নেই।

ইরানকে চরম সময়সীমা বেঁধে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন যে, চুক্তিতে সই না করলে পুরো ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। তিনি তেহরানকে সতর্ক করে জানান, কোনো প্রকার নমনীয়তা না দেখিয়ে আমেরিকা এবার সরাসরি সামরিক ব্যবস্থার দিকে যাবে।

এই বার্তার মাধ্যমে ট্রাম্প মূলত ইরানকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়ে আলোচনার টেবিলে বসাতে চাইছেন। তার এই মারমুখী অবস্থানের কারণে বিশ্বজুড়ে নতুন করে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

সূত্র: আলজাজিরা।