বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:২৯
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

ঢাকায় ‘মুজিববর্ষে’র উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা মোদি

অনলাইনডেস্ক:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠিতব্য‘মুজিববর্ষে’র উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু।

এতে বলা হয়, আমন্ত্রিত অনেক বিশ্বনেতার পাশাপাশি মোদির নেতৃত্বে অনুষ্ঠানে অংশ নেবে ভারতীয় নেতাদের একটি দল।

২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি ও ‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয়েছে। ওই উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।

কলকাতায় বাংলাদেশ বইমেলায় অংশ নিয়ে সৈয়দ মোয়াজ্জেম আলী ‘দ্য হিন্দু’কে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি অনুষ্ঠানে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন। তার পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যের বেশ ক’জন মুখ্যমন্ত্রী ও বিরোধীদলের নেতাও আমন্ত্রণ পাবেন।’

বাংলাদেশ সরকারের কর্মকর্তারা ‘দ্য হিন্দু’কে জানান, অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনে যোগ দিতে বিশ্বের অন্তত ৩০ শীর্ষস্থানীয় নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরইমধ্যে ডজনখানেক নেতা তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্য পাকিস্তান এই উদযাপনে আমন্ত্রণ পাচ্ছে না।

সৈয়দ মোয়াজ্জেম আলী জানান, মুজিববর্ষ উদযাপনে ঢাকার পাশাপাশি দিল্লি, কলকাতা ও আগরতলায়ও নানা কর্মসূচি পালিত হবে। বাংলাদেশের মিশনগুলো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।