রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:২৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

প্রতিবছর বিশ্বে প্রায় ১০লাখ মানুষ সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরন করে:ডিসি ট্রাফিক খায়রুল আলম

রিপোর্ট  নিজস্ব প্রতিবেদক:বরিশাল মেট্টোপলিটন পুলিশ(বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার(ডিসি ট্রাফিক)খায়রুল আলম বলেছেন, প্রতিবছর বিশ্বে প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হয় এবং ১০লাখ মানুষ মৃত্যুবরন করে।গত পাঁচ বছরে দেশে ৯হাজার ৪১২ টি সড়ক দুর্ঘটনা ঘটেছে,এতে ১১হাজার৪৮৪ জন নিহত ও ৮ হাজার ৬৬৪ জন আহত হয়েছেন।সড়ক দুর্ঘটনা রোধে সরকার সময়োপযোগী ও বাস্তব সম্মত আইন প্রনয়ন করেছেন।

বুধবার ২৭ নভেম্বর সকাল ১০টায় নগরীর বগুড়া রোড মুন্সীগ্রেজ এলাকায় জীবনানন্দ দাস পাঠাগারের হল রুমে বরিশাল জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ এর আয়োজনে পেশাদার গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমুলক প্রশিক্ষন কর্মশালায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন,ট্রাফিক পুলিশ জনগনকে সেবার মনমানষিকতা নিয়ে কাজ করে।জনগনকে সেবার জন্য ট্রাফিক বিভাগের দ্বার সবসময় উন্মুক্ত।

ডিসি ট্রাফিক খায়রুল আলম বলেন,আইনের উদ্দেশ্য জনগনকে শাস্তি দেওয়া নয় বরং সংশোধন করার জন্যই এ আইন প্রনয়ন করা হয়েছে।নতুন আইনকে ভয় পাওয়ার কিছু নেই,আইনটি মেনে চললে সড়ক দুর্ঘটনা কমে যাবে ও সড়কে শৃংখলা ফিরে আসবে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন,বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র এসি ট্রাফিক (উত্তর)এ কে এম ফায়েজুর রহমান,বরিশাল বিআরটিএ এর উপ-পরিচালক জিয়াউর রহমান,সহকারী পরিচালক মো: আতিকুল ইসলাম,বরিশাল সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: মুন্সী মুবিনুল হক,বিআরটি এর ইন্সপেক্টর মাহফুজুর রহমান প্রমুখ।