মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:০৮
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

জবিতে বিজয় উৎসব অনুষ্ঠিত

মিজানুর রহমান,জবি প্রতিনিধি বিজয়ের মাস উপলক্ষে একঝাঁক তরুণ শিল্পীর বাদ্যবাজনা ও সুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হয়ে গেলো এক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার ( ২ ডিসেম্বর ) সাংস্কৃতিক ইউনিয়ন জবি সংসদের অায়োজন করে বিজয় উৎসবের। দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ফটকে বিজয় উৎসব উপলক্ষে সংগীত পরিবেশন, আবৃত্তি এবং চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

আয়োজন নিয়ে ছাত্র ইউনিয়নের জবি শাখার সভাপতি কে.এম মুত্তাকী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিমণ্ডলে অগ্রণী ভূমিকা রাখছে জবি শাখা সাংস্কৃতিক ইউনিয়ন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার লড়াই অব্যহত রাখতে আমাদের আজকের আয়োজন।

জবি শাখার সাবেক সভাপতি রুহুল অামিন বলেন, আমরা ৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছি কিন্তু জাতি হিসেবে পুরোপুরি স্বাধীন হতে পারিনি। ধর্ম-বর্ণ-শ্রেণী পেশা নির্বিশেষে নির্বিশেষে জাতি হিসেবে স্বাধীনতা নিশ্চিতে সাংস্কৃতিক ইউনিয়ন কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় আজকের আয়োজন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে জবি শিক্ষার্থীদের ব্যান্ড দল ট্রাভেলার্স, স্বপ্নবাজি, পিকাসোর পায়রা, আবোল-তাবোল, মনের মানুষ, অভিকর্ষ, উদীচী জবি সংসদ। কবিতা অাবৃত্তি করে জবি আবৃত্তি সংসদ। অনুষ্ঠানে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান নোবেল , সাধারণ সম্পাদক অনিক রায় প্রমুখ উপস্থিত ছিলেন।