শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:৫৭
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

কুড়িগ্রামে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী যুবক উজ্জল কুমার রায় গ্রেফতার

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  অবশেষে কুড়িগ্রামের চিলমারীতে হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী যুবক শ্রী উজ্জল কুমার রায় গ্রেফতার হয়েছেন।সোমবার ৯ ডিসেম্বররাতে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে কুড়িগ্রামে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী যুবক উজ্জল কুমার রায় গ্রেফতার আটক করা হয়।

গত বৃহস্পতিবার তার ফেসবুক আইডি থেকে হয়রত মুহাম্মাদ (সাঃ) কে কটাক্ষ এবং তাঁর বিবিদের নিয়ে ব্যঙ্গ কার্টুন বানিয়ে তিরস্কার করে একটি ছবি পোষ্ট করে। পোস্টটি প্রকাশ পেলে মুহুর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। পুটিমারী এলাকার পল্লী চিকিৎসক শ্রী উদয় কুমার রায় এর ছেলে শ্রী উজ্জল কুমার রায় এমন পোস্ট করেন বলে দাবী সকলের।

পরে খবরটি উজ্জল কুমার জানতে পারলে তাৎক্ষনিকভাবে তিনি তার পরিবারের লোকজনসহ বাড়ি ছেড়ে গাঁ ঢাকা দেয়।

এদিকে পোস্টটিকে কেন্দ্র করে এলাকাবাসী একাধিক বার বিক্ষোভ সমাবেশ করে এবং তাকে গ্রেফতারসহ ফাঁসির দাবি করেন। এমন খবর পেয়ে বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে যায় এবং দ্রæত উক্ত যুবককে গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী শান্ত হন। পুলিশ তাকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেন।

এ ব্যাপারে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে আদালতের মাধ্যমে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়েছে।