শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:০১
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

বানারীপাড়ায় ট্রিপল মাডার: ৩ দিনের রিমান্ডে পুত্রবধূ মিশু

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের সাখারী গ্রামে ট্রিপল মাডার মামলায় মিশরাত জাহান মিশুকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (৯ ডিসেম্বর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনিরুজ্জামান শুনানি শেষে এ নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল বলেন, রবিবার (৮ ডিসেম্বর) রাতে আসামি জাকির হোসেন ও জুয়েল হাওলাদারের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মিশুর সম্পৃক্ত থাকার বিষয়টি উঠে আসে। এরপর তাকে ওই রাতে গ্রেফতার দেখিয়ে থানায় রাখা হয়।

সোমবার দুপুরে মিশুকে জুডিশিয়াল আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। আইনজীবীদের দীর্ঘ শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ব্যাপারে মিশুর স্বামী কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রব বলেন, ‘এ মামলায় যারা দোষী তাদের শাস্তি হোক। কিন্তু কেউ যেন বিনা দোষে হয়রানির শিকার না হয়। আমার মাসহ স্বজনের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি চাই। আর আল্লাহ যেন এ রকম বিপদ কাউকে না দেয়।’

প্রসঙ্গত,৬ ডিসেম্বর রব হাওলাদারের বাড়িতে তার মা মরিয়ম বেগম, বোনের ছেলে মো. ইউসুফ এবং বোন জামাই শফিকুল আলমকে হত্যা করা হয়। পরদিন সকালে লাশগুলো উদ্ধার করা হয়। নিহত তিনজনের মধ্যে ইউসুফ ও শফিকুল আলম দুই দিন আগে ওই বাড়িতে বেড়াতে এসেছিলেন। রব ১১ বছর ধরে কুয়েতের একটি মসজিদে ইমামতি করেন। তার স্ত্রী ও সন্তান বাড়িতে থাকতো।