শুক্রবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:০৯
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

আগামী ৪ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা

ডেক্সরিপোর্ট  ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।লিখিত পরীক্ষা আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এর পরীক্ষা নিয়ন্ত্রক আ. ই. নেছার উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলি যথাসময়ে সংবাদ মাধ্যম ও কমিশনের ওয়বসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২ জনসহ সাধারণ ক্যাডারে ৪৬৫ জন এবং অন্যান্য ক্যাডার মিলিয়ে মোট ১ হাজার ৯০৩ জনকে নিয়োগ দেয়ার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে।

এরপর ২০১৯ সালের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। ২৫ জুলাই প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়, এতে ২০ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।