বৃহস্পতিবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৫০
শিরোনাম :
বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম নথুল্লাবাদে ভোজনপ্রেমীদের জন্য চালু হলো অভিজাত ‘শাহী ভোজন’ রেস্তোরাঁ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

ভিপি নুরের বিরুদ্ধে মানহানি মামলা, তদন্তের নির্দেশ

ডেক্সরিপোর্ট  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের ভিপি মুজাহিদ কামাল উদ্দিন আদালতে এ মামলাটি করেন।

ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি শাহবাগ থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ভিপি নুর তার পদ ব্যবহার করে বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি, অনৈতিক তদবির বাণিজ্য ও অর্থ লেনদেনে জড়িয়ে পড়েছেন।

গত ৫ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকের প্রথম পাতায় একটি প্রতিবেদন প্রকাশ হয়। সেখানে ফাঁসকৃত একটি ফোনালাপে নুরের সঙ্গে এক ব্যক্তির ১৩ কোটি টাকা লেনদেন ও বিদেশ থেকে অপর এক ব্যক্তির আর্থিক সহায়তা গ্রহণের বিষয়ে আলাপ হয়। এই দুটি ফোনালাপের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়। নুরের এমন কর্মকাণ্ড ঢাবির ইতিহাস ও সুনামকে নষ্ট করেছে। তিনি ভিপির পদটিকে কলঙ্কিত করেছেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।