শুক্রবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:৫২
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

বরিশালে যথাযথ মর্যাদায় মানবাধিকার দিবস উদযাপন

ডেক্সরিপোর্ট  বরিশালে যথাযথ মর্যাদায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে মানবাধিকার দিবস উদযাপিত হয়েছে।মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা এই স্লোগান নিয়ে মঙ্গলবার ১০ ডিসেম্বর সকাল ১০ টায়। জাতীয় মানবাধিকার কমিশন এর সহযোগিতায়, জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ চত্বর বেলুন ফেস্টুন উড়িয়ে মানবাধিকার দিবস ২০১৯ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

উদ্বোধন শেষে সার্কিট হাউজ বরিশাল থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল গিয়ে শেষ হয়। পরে সেখান এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশাল, মোঃ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার, মোকলেছুর রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম জি কবির ভুলু, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুল আলম, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধি, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা মানবাধিকার দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।