শুক্রবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:৪২
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

বরিশালে দুটি খাবার হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীর দুটি খাবার হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ৩ টায় নগরীর ফলপট্টি ও চকবাজার এলাকায় হোটেল ঘরোয়ার দুটি পৃথক শাখাকে এ জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করে বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু জানান, সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে নগরীর ফলপট্টি ও চকবাজার এলাকায় অবস্থিত হোটেল ঘরোয়ার দুটি পৃথক শাখাকে অসাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ এবং খাবরে অবৈধ উপাদান ব্যবহারের দায়ে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডাঃ রবিউল ইসলাম, স্যানিটরি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক উপস্থিত ছিলেন।