বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৫০
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

কুড়িগ্রাম জেলার সম্মেলন সফল করতে মহিলা আওয়ামী লীগের র‌্যালী

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  আগামী ১২ ডিসেম্বর ২০১৯ ইং রোজ: বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও সার্থক করতে কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম শহীদ মিনারস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে একটি র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়। স্টেডিয়াম চত্বরে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনিরা আক্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ফাল্গুনী তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক খাদিজা সুলতানা কেয়া, সাংগঠনিক সম্পাদক জেসমিন লাকী, রাজারহাট উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবেরা সুলতানা হ্যাপী, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার মিনা, সদস্য ফাতেমা প্রমুখ। এ সময় উপস্থিত সকলকে আগামী ১২ ডিসেম্বরের সম্মেলন সুষ্ঠুভাবে সফল করতে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন বক্তারা।

উল্লেখ্য, আগামী ১২ ডিসেম্বর ২০১৯ ইং রোজ: বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি উপস্থিত থাকবেন।

সভাপতিত্ব করবেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল ও সঞ্চালনায় থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী।