বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৫৭
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

জবিতে বিনা বেতনে অধ্যায়ন করবে স্বর্ণজয়ী মারজান

মিজানুর রহমান, জবি প্রতিনিধি  সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণজয়ী মারজান প্রিয়াকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সকল প্রকার টিউশনফি ছাড়ায় অধ্যায়নের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ৬ষ্ঠ আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘোষণা দেন উপাচার্য।

উপাচার্য বলেন, যুদ্ধ জেতার জন্য অস্ত্রসস্ত্র নয় কৌশল প্রয়োজন, কৌশল থাকলে যেকোনো যুদ্ধ জেতা যায় মারজান তার বড় উদাহরণ। এসময় উপাচার্য মারজানকে ধন্যবাদ দিয়ে বলেন, মারজান জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মিডয়ায় আসার সুযোগ করে দিয়েছে।

উপাচার্য আরও বলেন, মারজান আমাদের গর্ব৷ এখন থেকে মারজানকে বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার টাকা দেওয়া লাগবে না। সম্পূর্ণ টিউশন ফি ছাড়ায় সে পড়াশোনা করবে৷ আমরা খুব শীঘ্রই বড় পরিসরে মারজানকে বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা দিবো।

এরআগে মারজানকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান উপাচার্য, ট্রেজারার ড. কামাল উদ্দিন আহম্মেদ, বিশ্ববিদ্যালয়ের ক্রিয়া উপকমিটি। মারজানকে মিষ্টিমুখ করায় ও উপহার প্রদান করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিব ইসলাম,বর্তমান সভাপতি জাহিদ সাদেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, নেপালের কাঠমান্ডুর সাতদাবাতোর ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে এসএ গেমসে মেয়েদের কারাতে ইভেন্টে স্বর্ণ জিতেন জবির চারুকলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী মারজান প্রিয়া।