মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৩৬
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

ফুলবাড়ী সীমান্তে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পুলিশ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদকব্যবসায়ী যুবককে আটক করেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে আটককৃত যুবকদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী থানা পুলিশ জানায়,মঙ্গলবার গভীররাতে ফুলবাড়ী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী খলিশাকোটাল গ্রামের জাবেদ আলীর বাড়ীতে অভিযান চালায়। এসময় খড়ের ডিবির ভিতর থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে গাঁজার মালিক জাবেদ আলীর ছেলে হামিদুল ইসলাম (২২) ও তার সহযোগী একই গ্রামের সুলতান মিয়ার ছেলে সহিদ আলী (২০) কে হাতেনাতে আটক করেন। পরে তাদেরকে থানায় এনে মামলা দায়ের করা হয়।

ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) নবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।