মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:২২
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

বরিশালে প্রশিক্ষনার্থী পুলিশ কনস্টেবলদের মাঝে ট্রাফিক ব্যাবস্থাপনা সংক্রান্ত ক্লাস নেন ডিসি ট্রাফিক খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক: বরিশালে প্রশিক্ষনার্থী ৫৩ তম ব্যাচের পুলিশ কনস্টেবলদের মাঝে ট্রাফিক ব্যাবস্থাপনা,সড়ক দুর্ঘটনার কারন ও প্রতিকার সম্পর্কে ক্লাস নেন বরিশাল মেট্টোপলিটন পুলিশ( বিএমপি)’র উপ – পুলিশ কমিশনার খাইরুল আলম।

বৃহস্পতিবার (১২ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নে এ ক্লাস অনুষ্ঠিত হয়।

এ সময় ডিসি ট্রাফিক খাইরুল আলম প্রশিক্ষনার্থী পুলিশ কনস্টেবলদের উদ্দেশ্য বলেন,দেশে বর্তমানে প্রায় ৫ হাজার কিলোমিটার মহাসড়ক ও ১লক্ষ ৩৫ হাজার কিলোমিটার অন্যান্য সড়ক রয়েছে।এসব সড়কে চালক ও পপথচারীদের অসাবধনতা সহ নানা কারনে দুর্ঘটনা সংঘঠিত হচ্ছে।এছাড়া ও প্রতিবছর বিশ্বে প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হয় এবং ১০লাখ মানুষ মৃত্যুবরন করে।গত পাঁচ বছরে দেশে ৯হাজার ৪১২ টি সড়ক দুর্ঘটনা ঘটেছে,এতে ১১হাজার ৪৮৪ জন নিহত ও ৮ হাজার ৬৬৪ জন আহত হয়েছেন,যা দেশ ও জাতির জন্য একটি ভয়ঙ্কর চিত্র।

ডিসি ট্রাফিক খাইরুল আলম আরও বলেন,সড়ক দুর্ঘটনা রোধে সরকার সময়োপযোগী ও বাস্তব সম্মত আইন প্রনয়ন করেছেন।আমরা সবাই সচেতন হয়ে ট্রাফিক আইন মেনে চললে এ সড়ক দুর্ঘটনার হার অনেকাংশেই কমে যাবে।