বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪২
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর),ফুলবাড়ী,প্রতিনিধি  ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার পরে জেলা স্টেডিয়াম মাঠে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।

এর আগে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান বক্তা হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

সঞ্চলনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী।

সম্মেলনকে কেন্দ্র করে শহরজুড়ে ছিল কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীদের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন

দীর্ঘ ৬ বছর পর আজকের সম্মেলনে অংশ নিচ্ছেন কয়েকশ কাউন্সিলর ও ডেলিগেট। এছাড়াও জেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও উপজেলা থেকেও তৃণমূলের নেতা-কর্মীরা যোগ দিয়েছেন সম্মেলনে। সকাল থেকেই তারা দলে দলে সম্মেলনস্থলে এসে উপস্থিত হয়েছেন।
সম্মেলন উপলক্ষে গোটা শহরকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাস্তার মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতি ও ব্যারিকেড দেওয়া হয়েছে। সম্মেলনে কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগে জাফর আলী কে সভাপতি ও আমান উদ্দিন মন্জু কে সাধারন সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।