বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৩৮
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

বরিশালে হোটেল এরিনার মদের বারে অভিযান, আটক ৬২

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীর হোটেল এরিনার মদের বারে অভিযান চালিয়েছে কোতয়ালী মডেল থানা পুলিশ। অভিযানের সময় মদের বারে মদ্যপান রত অবস্থায় ৬২ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে হোটেল এরিনার মদের বারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোতয়ালী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সমিরন মন্ডলের নেতৃত্বে এসআই বশির, এসআই ফজলুল, এএসআই মাহবুব, এএসআই সুমন, এএসআই হুমায়ুন, এএসআই বিধান, এএসআই জুয়েল, এএসআই রিয়াজসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সমিরন মন্ডল জানান, বারটির লাইসেন্স থাকলেও বৈধ ব্যবসার আড়ালে অবৈধ ব্যবসা করছে, এমন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ডের প্রমাণও পাওয়া গেছে। লাইসেন্সের শর্ত অনুযায়ী যাদের মদ পান করার লাইসেন্স আছে শুধু তাদের কাছেই মদ বিক্রি করতে পারবে এই বার। কিন্তু বারটি অপ্রাপ্ত বয়স্ক থেকে শুরু করে সবার কাছে মদ ও বিয়ার জাতীয় পণ্য বিক্রি করছে। যা আইনত দন্ডনীয় অপরাধ।

এসময় আরও উপস্থিত ছিলেন,বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সহকারি কমিশনার) মো. আতাউল ইসলাম রাব্বি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হেলাল, বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হেসেন ভূঁইয়া, কোতয়ালী মডেল থানার এসি রাসেল আহম্মেদ, কোতয়ালী মডেল থানার ওসি(তদন্ত)আসাদুজ্জামান।