বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৮:১৬
শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষকরা

ডেক্সরিপোর্ট:  এমপিওর দাবিতে আন্দোলনরত শিক্ষকরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। বুধবার থেকে তারা  রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

বৃহস্পতিবার দুপুরে কর্মসূচির দ্বিতীয় দিনে তারা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন। তবে পুলিশ কদম ফোয়ারার সামনে সেটি আটকে দেয়। এরপর রাত ৮টা পর্যন্ত শিক্ষকরা রাস্তা দখল করে সেখানেই অবস্থান করছিলেন।

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন এই কর্মসূচির ডাক দিয়েছে। দু’দিনে দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রেস ক্লাবের সামনে প্রায় ১৫ হাজার শিক্ষক-কর্মচারী যোগ দিয়েছেন বলে জানান ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার।

তিনি জানান, যতদিন প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করতে পারবেন না, ততদিন তারা রাজপথ ছাড়বেন না।

দুপুরে কর্মসূচিতে বাধার পর আয়োজিত সমাবেশে শিক্ষক নেতারা বলেন, শিক্ষক-কর্মচারী ফেডারেশন দীর্ঘদিন ধরে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবিতে নিয়মতান্ত্রিকভাবে সরকারের কাছে মানবিক আবেদন জানিয়ে আসছে।

একপর্যায়ে গত বছরের ৫ জানুয়ারি সংবাদ মাধ্যমের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর একান্ত সচিব এসে বলেন, প্রধানমন্ত্রী আপনাদের দাবি মেনে নিয়েছেন, অনশন ভেঙে আপনাদেরকে প্রতিষ্ঠানে ফিরে যেতে বলেছেন। পরবর্তীতে চলমান অনশন কর্মসূচিতে গত বছরের ১১ জুলাই সকালে তৎকালীন শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করা হয়। বিকালে জাতীয় প্রেস ক্লাবে অনশনরত অবস্থায় জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান, রাশেদা কে চৌধুরী, তারেক জিয়া উদ্দিন এসে বলেন, প্রধানমন্ত্রী আপনাদের দাবি অবশ্যই পূরণ করবেন। আপনারা অনশন ভেঙে বাড়ি ফিরে যান।

অধ্যক্ষ ডলার জানান, সিনিয়র নাগরিকদের আশ্বাসে তারা সন্তুষ্টচিত্তে বাড়ি ফিরে যান। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় অনলাইনে এমপিওভুক্তির জন্য আবেদন গ্রহণ করে। কিন্তু অজানা কারণে এখনও এ বিষয়ে সুস্পষ্ট কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। তাই শিক্ষকদের বাঁচা-মরার এই যৌক্তিক ও মানবিক আবেদন পূরণের জন্য প্রধানমন্ত্রীই আমাদের একমাত্র অবলম্বন।