বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৪৩
শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

তেজগাঁওয়ে রেল লাইনের স্লিপার ভাঙ্গায় ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ

ডেক্সরিপোর্ট  রাজধানী ঢাকার তেজগাঁও এলাকায় এফডিসি গেটসংলগ্ন রেললাইন ভেঙে গেছে।এতে ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে রেললাইনের স্লিপার ভেঙে পড়ে বলে জানা গেছে।

এদিকে স্লিপার ভেঙে যাওয়ায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

জানা গেছে,ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছানোর আগে তেজগাঁও স্টেশনে আসার পর ট্রেনটি থেমে যায়।

দীর্ঘ সময় অপেক্ষার পর যাত্রীরা জানতে পারেন, এফডিসি গেটে লাইনের স্লিপার ভেঙে গেছে। তাই লাইন মেরামতের আগে ট্রেনটি আর যাবে না।

দীর্ঘ সময় অপেক্ষার স্লিপার মেরামত না হওয়ায় অনেক যাত্রী তেজগাঁও স্টেশনে নেমে যেতে বাধ্য হন।

ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) এসআই মির্জা গণমাধ্যমকে বলেন, এফডিসি গেটে রেললাইনের স্লিপার ভেঙে যাওয়ার বিষয়টি শুনেছি। এতে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস তেজগাঁও স্টেশনে আটকা পড়েছে।