বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৮
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

সারা দেশের বিভাগ গুলোতে পদ পেলেন যারা

ডেক্সরিপোর্ট  আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে ঢাকা বিভাগের সর্বোচ্চ ১৯ জন, চট্টগ্রামের নয়জন ও রাজশাহীর তিনজন রয়েছেন। এছাড়া খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের দুজন করে এবং রংপুর ও সিলেট বিভাগের একজন করে নেতা স্থান পেয়েছেন।

ঢাকা বিভাগ :

প্রেসিডিয়াম সদস্য, সৈয়দা সাজেদা চৌধুরী (ফরিদপুর), শেখ ফজলুল করিম সেলিম (গোপালগঞ্জ), কাজী জাফরউল্লাহ (ফরিদপুর), অ্যাডভোকেট সাহারা খাতুন (ঢাকা), ড. আব্দুর রাজ্জাক (টাঙ্গাইল), লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ), অ্যাডভোকেট আব্দুল মান্নান খান (ঢাকা), শাজাহান খান (মাদারীপুর) ও আব্দুর রহমান (ফরিদপুর)। যুগ্ম সাধারণ সম্পাদক: বাহাউদ্দিন নাছিম (মাদারীপুর)।

সম্পাদকমণ্ডলী: শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা (টাঙ্গাইল), বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন (মাদারীপুর), মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস (মুন্সিগঞ্জ), আইনবিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু (ঢাকা), প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপ (মাদারীপুর), মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকী (গাজীপুর)।

সাংগঠনিক সম্পাদক: বি এম মোজাম্মেল হক (শরীয়তপুর), এস এম কামাল হোসেন (গোপালগঞ্জ) ও মির্জা আজম (জামালপুর)।

চট্টগ্রাম বিভাগ:

প্রেসিডিয়াম সদস্য: ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (চট্টগ্রাম), অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু (কুমিল্লা), যুগ্ম সাধারণ সম্পাদক: ডা. দীপু মনি (চাঁদপুর), ড. হাছান মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম)।

সম্পাদকমণ্ডলী: ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী (চাঁদপুর), যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ (লক্ষ্মীপুর), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী মো. আব্দুর সবুর (কুমিল্লা), দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া (চট্টগ্রাম) কৃষি ও সমবায় সম্পাদক: ফরিদুন্নাহার লাইলি (লক্ষ্মীপুর)

রাজশাহী বিভাগ :

প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম (সিরাজগঞ্জ), সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা (জয়পুরহাট)।

খুলনা বিভাগ :

প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট পীযুষ কান্তী ভট্টাচার্য (যশোর), যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ (কুষ্টিয়া)।

বরিশাল বিভাগ:

প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক (বরিশাল), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ (বরিশাল)।

ময়মনসিংহ বিভাগ :

প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী (শেরপুর), সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল (নেত্রকোণা)।

রংপুর বিভাগ :

প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন (ঠাকুরগাঁও)।

সিলেট বিভাগ:

প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ (সিলেট)।