বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৩
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

সড়ক দুর্ঘটনা; অল্পের জন্য বেঁচে গেলেন রাশেদ খান মেনন

ডেক্সরিপোর্ট: সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ৭টায় রাজধানীর মহাখালী পুলিশ বক্সের সামনে বলাকা বাস সার্ভিসের একটি বাস মেননকে বহনকারী প্রাইভেটকারকে ধাক্কা দেয়।

এ সময় গাড়ির ভেতরে ছিলেন রাশেদ খান মেনন। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। গাড়িটির সামান্য ক্ষতি হলেও অক্ষত ছিলেন মেনন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গাড়িতে করে যাবার সময় শুক্রবার সকাল সাড়ে ৭টায় মহাখালী পুলিশ বক্সের সামনে বলাকা বাস সার্টিসের একটি অপেক্ষমান বাস হঠাৎ করে স্টার্ট দিয়ে রাশেদ খান মেননের গাড়িকে ছিঁচড়ে দেয়।

কর্তবরত সার্জেন্ট বাসটি থামিয়ে ড্রাইভারকে আটক করলে জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাসটির কোনো কাগজপত্র নেই, চালকেরও লাইসেন্স ছিলো না, এমনকি গাড়ির ফিটনেসও ছিলো না।

বাস এবং চালক বনানী থানায় আটক রয়েছে বলে ওয়ার্কার্স পার্টির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।