মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:২৪
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

বরিশালে বাস ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ৬

ডেক্সরিপোর্ট:  বরিশাল-বানারীপাড়া সড়কের গরিয়ারপাড় এলাকার তেঁতুলতলায় বাস ও অটোরিকশার  সংখোমুখি সংঘর্ষে বিএম কলেজের ছাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন।শুক্রবার  সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-বানাড়ীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ও চালক। এদের মধ্যে রয়েছেন- অটোরিকশা চালক সোহেল, যাত্রী শিলা, মানিক, খোকন, পারভিন। নিহত অপরজনের নাম পাওয়া যায়নি।বিমানবন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকালে দুর্জয় পরিবহনের একটি বাস বানারীপাড়া থেকে বরিশালের দিকে আসছিল। অপর দিকে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে যাত্রীবোঝাই অটোরিকশাটি বানারীপাড়ার উদ্দেশে যাচ্ছিলো। পথে বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় বাসের সঙ্গে অটোরিকশাটির মখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও চারজন।

তাদেরকে বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারভিন নামের একজন মৃত্যুবরণ করেন।”