শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:১২
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন তাপস

ডেক্সরিপোর্ট  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন শেখ ফজলে নূর তাপস।

রবিবার (২৯ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে পদত্যাগপত্র জমা দেন তিনি। তার প্রেস সচিব তারেক সিকদার এ তথ্য নিশ্চিত করেন। তাপস ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ছিলেন।।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দফতর থেকে জানানো হয়েছে, বেলা দেড়টার দিকে শেখ ফজলে নূর তাপস স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইতোমধ্যেই তা গ্রহণ করা হয়েছে। যেকোনও সময় তার আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হবে।

সিটি করপোরেশন আইন অনুযায়ী,ফজলে নূর তাপসকে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে হলে সংসদ থেকে পদত্যাগ করতে হবে।