বৃহস্পতিবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ২:০৩
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

সোলাইমানির হত্যাকারীদের জন্য ভয়ঙ্কর প্রতিশোধ অপেক্ষা করছে : আয়াতুল্লাহ আল খামেনি

অনলাইন ডেস্ক  ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানির হত্যাকারীদের অপরাধী উল্লেখ করে তার জন্য ভয়ঙ্কর প্রতিশোধ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি।

শুক্রবারের এই হামলার পর কাসেম সোলাইমানির মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

এ সময় খামেনি বলেন, ‘সব শত্রুদেরই জেনে রাখা উচিত, প্রতিরোধ বাহিনীর জিহাদ দ্বিগুণ উদ্যমে অগ্রসর হবে। পবিত্র এই যুদ্ধে অবশ্যই যোদ্ধাদের জন্য নিশ্চিত বিজয় অপেক্ষা করছে।’

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের এলিট কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি হত্যার ঘটনাকে ভয়াবহ উত্তেজনা উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ জাভে জারিফ বলেছেন, সব ধরনের পরিণতির জন্য যুক্তরাষ্ট্রই দায়ী থাকবে।

শুক্রবার ইরাকের বাগদাদের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের বিপ্লবী এলিট কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি ও ইরান সমর্থিত পপুলরার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপ-প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ আটজন নিহত হয়েছেন। ইরাকি সামরিক বাহিনী জানায়, বাগদাদের ওই আন্তর্জাতিক বিমানবন্দরে কাসেম সোলাইমানির গাড়িবহরকে লক্ষ্য করে মোট তিনটি রকেট নিক্ষেপ করা হয়। তবে এই হামলায় মোট কতজন নিহত হয়েছেন তা জানায়নি তারা।

হামলায় মোট কতজন নিহত হয়েছেন তা না জানালেও ইরানের এলিট কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি ও ইরান সমর্থিত পিএমএফ বাহিনীর উপ-প্রধান আবু মাহদি আল-মুহান্দিসের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে পিএমএফ। একই সঙ্গে তাদের দুইজনকে ‘শহীদ’ বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

এর আগে পিএমএফ জানিয়েছিল, ইরানের এলিট কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে বহনকারী দুইটি গাড়ি মার্কিন রকেট হামলায় বিধ্বস্ত হয়েছে। তাদের নিরাপত্তায় নিয়োজিত ছিল পিএমএফ কর্মকর্তারা।

এদিকে হামলার পর থেকে ইরাকের রাজধানী বাগদাদের ইরান দূতাবাসের আকাশে একটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার টহল দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মাধ্যমে আমেরিকা ইরাকের আকাশসীমা লঙ্ঘন করেছে যা চলমান উত্তেজনাকে আরো তীব্র করতে পারে।