শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, দুপুর ১২:৫৩
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

কাউন্সিলে আনোয়ার হোসেন মঞ্জু জেপির চেয়ারম্যান পুনর্নির্বাচিত

ডেক্সরিপোর্ট  জাতীয় পার্টি-জেপির ত্রিবার্ষিক কাউন্সিলে আগামী তিন বছরের জন্য আনোয়ার হোসেন মঞ্জু এমপি চেয়ারম্যান ও শেখ শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-আইডিইবিতে ত্রিবার্ষিক কাউন্সিল-২০২০ অনুষ্ঠিত হয়। কাউন্সিলে পার্টির শীর্ষ নেতা হিসাবে তারা নির্বাচিত হন।

জাতীয় পার্টি-জেপির ত্রিবার্ষিক কাউন্সিলে আমন্ত্রিত অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

এর আগে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় এবং দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন।

দলের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য জেপির প্রেসিডিয়াম সদস্য আবদুর রহিমকে প্রধান নির্বাচন কমিশনার এবং শাহ্ রফিকুল বারী চৌধুরী ও কর্নেল (অব.) আবদুল লতিফ মল্লিককে কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করা হয়।