শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:১৯
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

পদ্মা সেতু বরিশালবাসীর জন্য আশীর্বাদ :পূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম

ডেক্সরিপোর্ট:  রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি আয়োজিত ‘বরিশাল ডে’ অনুষ্ঠানে শনিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন মানুষ এক সময় কৌতুক করে বলতেন, কোন বিভাগে রেললাইন নাই, সবাই বলতেন বরিশাল। সেই বরিশাল এখন আর আবহেলিত থাকবে না। পদ্মা সেতুর বদৌলতে আমাদের বরিশালে রেললাইন হচ্ছে। পদ্মা সেতু বরিশালবাসীর জন্য আশীর্বাদ।

পূর্তমন্ত্রী বলেন, বরিশালে বাই রোডে যেতে হলে মাওয়া ঘাটে বসে থাকতে হয়। ভিআইপি হলে আগেভাগে যেতে পারলেও সাধারণ মানুষের অনেক ভোগান্তি হতো। পদ্মাসেতু হলে বরিশালবাসী দ্রুত সময়ে গন্তব্য পৌঁছাতে পারবে।

রেজাউল করিম বলেন, বরিশাল দেশের অবহেলিত বিভাগ। এই অবহেলিত বিভাগ পদ্মা সেতুর বদৌলতে আর অবহেলিত থাকবে না, রেল যোগাযোগ স্থাপনের মাধ্যমে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। সড়ক পথের উন্নয়নের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, বরিশালে ইকোনমিক জোন হবে বলে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। বরিশালে আরো দুটি বিশ্ববিদ্যালয় হবে। একটি মেডিকেল কলেজও হবে।

অনুষ্ঠানে বরিশালে বিভাগ সমিতির সভাপতি আজিজুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ‘বরিশাল ডে’ তে বক্তৃতা করেন সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ অন্যান্যরা।