সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:২৮
শিরোনাম :
পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ

হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে নানক

ডেক্সরিপোর্ট  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,সাবেক স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সোমবার সকাল সাড়ে ৯টায় তাকে ভর্তি করা হয়। সকালে বুকে ব্যাথা হলে তাকে চেকআপের জন্য হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

ধানমণ্ডি ল্যাবএইড হাসপাতালের পুরনো ভবনের ৩য় তলায় করোনারি কেয়ার ইউনিট-১ (সিসিইউ) ভর্তি আছেন তিনি।

ল্যাবএইডের ড.মাহফুজুর রহমান ও লুৎফর রহমানের তত্বাবধানে আগামী তিনদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা গেছে।

নানকের ব্যক্তিগত সহকারি বিপ্লব গণমাধ্যমকে বলেন, বুকের ব্যথা অনুভব করলে তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তাররা তাকে দ্রুত এনজিওগ্রামের পরামার্শ দিয়ে হাসপাতালে ভর্তি করেন। এনজিওগ্রামে ব্লক ধরা পড়ে। এরপর তার বুকে একটি (Coronary stent) রিং পরানো হয়।