রবিবার, ১লা আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:০১
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল

দূষিত নগরীর তালিকায় শীর্ষে ঢাকা

ডেক্সরিপোর্ট  বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার নাম আবারও উঠে এসেছে।ঢাকার পর দ্বিতীয় ও তৃতীয় দূষিত শহরের তালিকায় রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি ও পাকিস্তানের করাচি শহর।

বৈশ্বিকভাবে বায়ুদূষণ পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ার ভিজ্যুয়ারের তথ্যানুযায়ী, সোমবার রাত পৌনে ৮টা নাগাদ বিশ্বের অন্যতম প্রধান শহরগুলোর মধ্যে রাজধানী ঢাকার বাতাস ছিল সবচেয়ে বেশি দূষিত।

সোমবার ঢাকার অধিকাংশ জায়গায় বাতাসের মান ছিল ভীষণ অস্বাস্থ্যকর।

ঢাকাসহ দেশের বেশিরভাগ স্থানে সোমবার তাপমাত্রা কমতে শুরু করায় বাড়ে বায়ুদূষণের মাত্রা। মান খারাপ হতে শুরু করে বাতাসের।

সোমবার দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল রাজশাহীতে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ইটভাটা, বর্জ্য ব্যবস্থাপনা, ব্যাপক খোঁড়াখুড়ি, কলকারখানা ও গাড়ির কালো ধোঁয়াও বাতাসকে মারাত্মকভাবে দূষিত করেছে।

উল্লেখ্য, বিশ্বের ১০টি দেশের মধ্যে বায়ুদূষণে মৃত্যুর সংখ্যায় পঞ্চম অবস্থানে বাংলাদেশ। ২০১৭ সালে বায়ুদূষণের কারণে সারাবিশ্বে ১ লাখ ২৩ হাজার মানুষের মৃত্যু হয়।