রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২০
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

মৌলভীবাজারে হেলপারের ধাক্কায় চাকার নিচে প্রাণ গেল সিকৃবি শিক্ষার্থীর

ডেক্সরিপোর্ট: চালকের সহযোগীর (হেলপার) ধাক্কায়’ এবার বাসের চাকায় পিষ্ট হয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিম নিহত হয়েছেন । শনিবার (২৩ মার্চ) বিকেল ৫ টায় মৌলভীবাজারের শেরপুর বিশ্বরোডে এ ঘটনা ঘটে।

কৃষি অনুষদের শিক্ষার্থী নয়ন শুভ জানান, ওয়াসিমসহ মোট ১১ জন শিক্ষার্থী হবিগঞ্জের দেবপাড়ায় বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। ফেরার পথে তারা ময়মনসিংহ-সিলেট রোডের উদার পরিবহনের একটি বাসে উঠেন।

ভাড়া নিয়ে বাসের হেলপারের সঙ্গে তাদের বিবাদ হয়। একপর্যায়ে বাসের হেলপার ওয়াসিমসহ আরেকজনকে ধাক্কা দেন। এতে ওয়াসিম বাস থেকে পড়ে যান এবং চাকা তার পায়ের ওপর দিয়ে চলে যায়। আরেকজন বাস থেকে লাফ দিয়ে নামেন।

ওয়াসিমকে দ্রুত প্রাইভেটকারে করে সিলেট এম এ জি ওসমানী সদর হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মৃত্যু হয় তার। আরেকজন শিক্ষার্থী রাকিব হোসেনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ওয়াসিম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

ওয়াসিম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুদ্র গ্রামের ঘোরী মো. আবু জাহেদ মাহবুব ও ডা. মীনা পারভিনের ছেলে। উত্তেজিত শিক্ষার্থীরা বাসটি আটক করেন। ততক্ষণে বাসের চালক, হেলপার পালিয়ে যায়। পরে মৌলভীবাজার সদর থানা পুলিশ বাসটি জব্দ করে

এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা বলেন, বাসটি জব্দ করে মৌলভীবাজার সদর থানায় রাখা হয়েছে। চালক ও সহযোগীকে আটকের চেষ্টা চলছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য মতিয়ার রহমান হাওলাদার হাসপাতালে সংবাদকর্মীদের বলেন, এটি কোনো দুর্ঘটনা নয়। এটি পরিষ্কার হত্যাকাণ্ড। এ ব্যাপারে হত্যা মামলা হবে।

এদিকে রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা সিলেট কদমতলী বাসস্ট্যান্ডে উদার পরিবহনের কাউন্টারে ভাঙচুর চালান।