বৃহস্পতিবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ১২:৩৩
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

ইরানে ইউক্রেনের বিমান বিধ্বস্ত, নিহত ১৮০

অনলাইন ডেস্ক  ইরানে ইউক্রেনগামী বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানের ১৮০ জন যাত্রী নিহত হয়েছেন। বুধবার ভোররাতে ইরানের ইমাম খোমেনি বিমানবন্দরে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় । ইরানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বোয়িং-৭৩৭ সিরিজের বিমানটি বিধ্বস্ত হয়েছে। এদিকে দুর্ঘটনার বিষয়ে ইরানের এভিয়েশন সংস্থার মুখপাত্র রেজা জাফরজাদেহ বলেন, খবর পাওয়ার পরেই ঘটনার তদন্তে ঘটনাস্থলে একটি তদন্ত দল পাঠানো হয়েছে । আমরা এই নিয়ে পরবর্তীতে আরো জানাবো।

এদিকে এই দুর্ঘটনার পর বিবৃতি দিয়েছে বিমান নির্মাণ সংস্থা বোয়িং। বিবৃতিতে বোয়িং জানায়, তারা দুর্ঘটনার বিষয়ে অবগত রয়েছে এবং তথ্য সংগ্রহ করছে।

ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে হামলার পরপরই ইরানে এই দুর্ঘটনা ঘটলো। এর আগে ২০১৯ সালে ইরানে বোয়িং ৭০৭ সেনা মালবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৬ যাত্রীর ১৫ জন নিহত হয়েছিলেন।