শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ৮:৪৯
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

ইরানের রাষ্ট্রদূতকে ইরাকের তলব

অনলাইন ডেস্ক  ইরাকের দুই মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বুধবার ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়,হামলার ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাখ্যান করছে এবং এটি ইরাকি সার্বভৌম লঙ্ঘন বলে বিবেচনা করা হচ্ছে। এটি জোর দিয়ে বলছি ইরাক একটি স্বাধীন দেশ এবং আন্তর্জাতিক নিরাপত্তা অগ্রাধিকার পায়। আমরা এটিকে যুদ্ধক্ষেত্র হিসেবে অনুমতি দেব না।

পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামিক রিপাবলিক অব ইরানের রাষ্ট্রদূতকে তলব করছে এ ঘটনার প্রতিবাদ জানাতে।

শুক্রবার মার্কিন ড্রোন হামলায় ইরানের কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানির হত্যার প্রতিশোধ নিতে বুধবার ভোররাতে ইরাকে অবস্থিত মার্কিন জোটের বিমানঘাঁটি ‘আইন আল-আসাদ’সহ অন্য একটি ঘাঁটিতে হামলা চালায় ইরান। একের পর এক ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য অসংখ্য ক্ষেপণাস্ত্র হামলা করে ঘাঁটিটিকে গুঁড়িয়ে দেয় ইরানি সামরিক বাহিনী।

এতে ৮০ মার্কিন সেনা নিহতের দাবি করে ইরান। তবে ট্রাম্প এ হামলার প্রতিক্রিয়া জানান, সব ঠিক আছে। এর পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের তীব্র উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় একদিন পরে বিবৃতি দেয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।