রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:০৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

আহত মার্কিন সেনারা তেল আবিবে চিকিৎসা নিচ্ছেন

অনলাইন ডেস্ক  ইরাকের আল-আনবার প্রদেশে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আইন আল-আসাদের রাডার ব্যবস্থা ইরানের হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে একটি ইরাকি সূত্র জানিয়েছে। ওই সূত্রটি বলছে, যুক্তরাষ্ট্র নিজেদের কাছে বিশ্বের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকার দাবি করলেও বুধবার ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। খবর পার্স ট্যুডে।

যুক্তরাষ্ট্রের এই ব্যর্থতার কারণে মার্কিন ঘাঁটিতে অবস্থিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এদিকে ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে, বুধবার ইরাক থেকে ২২৪ আহত মার্কিন সেনাকে চিকিৎসার উদ্দেশ্যে তেল আবিবে নিয়ে যাওয়া হয়েছে। এসব সেনা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বুধবার ভোররাতে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদের ওপর অসংখ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ওই হামলায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত ও দুই শতাধিক সেনা আহত হয়েছে বলে ইরানের তরফ থেকে দাবি করা হয়।

গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন হামলা চালিয়ে ইরাকের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়। জেনারেল সোলেইমানির হত্যার প্রতিশোধ হিসেবেই বুধবার মার্কিন দুটি ঘাঁটিতে হামলা চালায় ইরান। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, বুধবার ভোরের ওই ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন ঘাঁটিতে হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।