বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:৩৮
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

সাতদিনের রিমান্ডে ধর্ষক মজনু

ডেক্সরিপোর্ট  কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার সিরিয়াল রেপিস্ট মজনুকে সাতদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। দুপুর ১টা ৩৫ মিনিতে মজনুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ করার অভিযোগে বুধবার শেওড়া রেলস্টেশন থেকে মজনুকে গ্রেফতার করে র‌্যাব। পরে সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিংয়ে লেফটেনেন্ট কর্নেল সরওয়ার বিন কাসেম জানান, গ্রেফতারকৃত মজনু একজন সিরিয়াল ধর্ষক ও এর আগেও সে একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছে।

ওই শিক্ষার্থীকে ধর্ষণ ও নির্যাতনের কথা স্বীকার করে মজনু। সে জানায়, তার বাড়ি নোয়াখালির হাতিয়ার জাহাজমারা গ্রামে। বাবা ও স্ত্রী মারা গেছেন। বাড়িতে মা থাকলেও পরিবারের সঙ্গে যোগাযোগ নেই তার। সে পেশায় ভবঘুরে হকার হলেও বিভিন্ন সময় চুরি ও ছিনতাই করতো। একই সঙ্গে বিভিন্ন সময় সে মানসিক প্রতিবন্ধীসহ একাধিক গরিব ও ভিক্ষুক নারীকে ধর্ষণ করেছে বলেও স্বীকার করে।

প্রাথমিকভাবে র‌্যাবকে মজনু জানায়, রবিবার রাতে কুর্মিটোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য যায় মজনু। সেখানে ওই শিক্ষার্থীর ব্যাগ দেখে সে ছিনতাইয়ের জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় সে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে ও একই সঙ্গে হত্যারও চেষ্টা করে।