সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:৩৪
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

ধানমন্ডিতে জাল টাকা তৈরির কারখানায় র‍্যাবের অভিযান,কোটি টাকার জাল নোট উদ্ধার

অনলাইন ডেস্ক  রাজধানীর ধানমন্ডিতে জাল টাকা তৈরির কারখানার অভিযান চালিয়ে কোটি টাকারও বেশি মূল্যের জাল নোট উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

এ সময় জাল নোট তৈরির বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। বাড়িটিকে জাল নোট তৈরির কারখানা হিসেবে বিবেচনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে পশ্চিম ধানমণ্ডির ১-ই/১০ নম্বর বাড়ির তৃতীয় তলায় এ অভিযান চালায় র‌্যাব।

অভিযানের সত্যতা নিশ্চিত করেন র‌্যাব ১০-এর উপঅধিনায়ক মেজর মো. শাহরিয়ার। তিনি বলেন, বাড়িটির তৃতীয় তলায় জাল নোট তৈরির কারখানা গড়ে তোলা হয়েছিল। খবর পেয়ে আজ সকালে সেখানে অভিযান চালানো হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, জাল টাকা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান চলছে। অভিযান শেষে ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।