রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:৫৬
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১৫

অনলাইন ডেস্ক  পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার এক মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার মাগরিবের নামাজ চলাকালীন ওই মসজিদে বোমা বিস্ফোরণ হয়। এতে ঐ মসজিদের ইমাম ও একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা সহ ১৫ জন নিহত হন। এছাড়া এতে আহত হয়েছেন আরও অনেকে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) মিডিয়া উইং এক টুইট বার্তায় জানায়, বেলুস্তানের নিরাপত্তা বাহিনী ঘটনা স্থলে পৌঁছেছে এবং পুলিশের সঙ্গে একযোগে অভিযান শুরু করেছে।

এই হামলা দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি।

বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী কামাল খান ও স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল্লাহ ল্যাংরোভ এঈ হামলার নিন্দা জানিয়েছেন এবং হতাহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে ৭ জানুয়ারি কোয়েটা শহরে এক বিস্ফোরণে ২ জন নিহত হন। এক্সপ্রেস ট্রিবিউন, ইন্ডিয়া টুডে।