রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:০০
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

আরব সাগরে অল্পের জন্য সংঘর্ষ এড়ালো রুশ ও মার্কিন রণতরী

অনলাইন ডেস্ক  আরব সাগরে অল্পের জন্য সংঘর্ষ এড়িয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রণতরী। বৃহস্পতিবার আরব সাগরের উত্তরে নিয়মিত অভিযান পরিচালনা করছিল মার্কিন রণতরী। এরই মধ্যে রাশিয়ার একটি রণতরী খুব কাছে চলে আসে।

মার্কিন নৌবাহিনী গতকাল জানিয়েছে, বারবার সতর্ক করা সত্ত্বেও রুশ যুদ্ধজাহাজ মার্কিন রণতরীর কাছে চলে আসে। প্রায় ১৮০ ফুট দূরত্বের মধ্যে চলে আসে। পরে মার্কিন রণতরী দিক পরিবর্তন করলে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।

এর আগে গত বছরের জুনে পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চলে একটি রুশ যুদ্ধজাহাজ ও একটি মার্কিন যুদ্ধজাহাজ মুখোমুখি অবস্থানে চলে এসেছিল। -সিএনএন