রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৩৮
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

বরগুনায় মাদকবিক্রেতা দম্পতি আটক

ডেক্সরিপোর্ট: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনার তালতলী উপজেলা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা দম্পতিকে আটক করেছে পুলিশ।রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তালতলী বাজারের বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন পটুয়াখালী জেলার মহিপুর থানার খাপরাভাঙ্গা গ্রামের মৃত তাজেল মৃধার ছেলে বাবুল ও তার স্ত্রী হাসিনা বেগম।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, গোপন সংবাদে দুপুরে ওই এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তারা ইয়াবা নিয়ে যাত্রীবেশে তালতলী থেকে কড়ইবাড়িয়া যাচ্ছিলেন।আটক দম্পত্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।