রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৩৬
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

বগুড়ায় অস্ত্রসহ ডাকাত আটক আগ্নেয়াস্ত্র গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার

ডেক্সরিপোর্ট: বগুড়ার সারিয়াকান্দির শিমুল তাইর গুচ্ছগ্রাম এলাকা থেকে রোববার ভোর রাতে আগ্নেয়াস্ত্র গুলি ও ধারালো অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১২। এ ঘটনায় বগুড়ার সারিয়কান্দি থানায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

র‌্যাব ১২ কোম্পানির কমান্ডার এস,এম মোর্শেদ হাসান জানান, রোববার ভোর রাতে জেলার সারিয়াকান্দির শিমুল তাইর গুচ্ছগ্রাম চর এলাকায় জামাল ডাকাত ও তার দলবল নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা এই অভিযান চালান। এ সময় ১টি ওয়ান সুটার, ১টি কাটা রাইফেল, ১টি চাপাতি, ২টি হাঁসুয়া এবং ৫ রাউন্ড গুলিসহ তাকে আটক করেন।