রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:২৮
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

জীবনে বড় হতে হলে লক্ষ ঠিক রেখে স্বপ্ন দেখতে হবে – বিভাগীয় কমিশনার রাম চন্দ্রদাস

ডেক্সরিপোর্ট: বরিশাল সরকারী মডেল স্কুল এন্ড কলেজে সোমবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও সাধারন শিক্ষার্থীদের সাথে  মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্রদাস বলেন, জীবনে বড় হতে হলে লক্ষ ঠিক রেখে স্বপ্ন দেখতে হবে, ব্যাক্তিজীবনে যে যেখানে আছে সেখান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে আমাদের দেশ সামনে এগিয়ে যাবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,মিথ্যা বলা যাবেনা,মিথ্যা কথা বললে তাকে কেউ বিশ্বাস করতে চায়না। মাদক থেকে দুরে থাকতে হবে, মাদকের বশবর্তী হয়েগেলে জীবন ধ্বংস হয়ে যাবে।
তিনি আরো বলেন, মানুষ ব্যাক্তিজীবনে ভাল না হলে সমষ্ঠিগত ভাবে ভাল হওয়া যায়না।প্রত্যেকের জীবনে স্বপ্নদেখতে হবে,স্বপ্ন না থাকলে মানুষ সামনে অগ্রসর হতে পারেনা,তাই লক্ষ ঠিক রেখে সামনে অগ্রসর হতে হবে।

বরিশাল সরকারী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর সাহিদুর রহমান মজুমদারের সভাপতিত্বে মতবিনিময় সভায়, আরো বক্তব্য রাখেন, কলেজের শিক্ষক এস এম মাইনুদ্দীন,শিখা রানী সাহা,সিরাজুল ইসলাম,আবু সায়েম,জাহিদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য মতবিনিময় সভাশেষে কলেজের সকল শ্রেনীকক্ষে মোট ৪৬ টি সিসি ক্যামেরার উদ্ধোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।