সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:১৬
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

সেনাবাহিনীকে ক্ষমা চাইতে বললেন হাসান রুহানি

অনলাইন ডেস্ক  ইউক্রেনগামী বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে মিথ্যা বলায় ইরানের সেনাবাহিনীকে ক্ষমা চাইতে বললেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি । বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এমনটি বলেন। এছাড়া বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে জাতিকে ঐক্যব্ধ হওয়ার আহবানও জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। খবর এএফপি’র।

ভাষণে ইরানের প্রেসিডেন্ট বলে, যদি তথ্য প্রকাশ করতে দেরী হয়ে থাকে তাহলে তাদেরকে ক্ষমা চাওয়ার সুযোগ দিন। এদিকে ক্ষেপণাস্ত্র হামলায় বিমান বিধ্বস্তের ঘটনায় ইরানের এই পর্যন্ত ৩০ জনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে ড্রোন থেকে হামলা চালিয়ে হত্যা করা হয়। এই হত্যার বদলা নিতে গত ৮ জানুয়ারি ইরাকে যুক্তরাষ্ট্রের দুটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর কয়েক ঘণ্টা পরই ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট পিএস৭৫২ তেহরানে বিধ্বস্ত হয়। বিমানের ১৭৬ আরোহীর সবাই নিহত হন।

বিমান বিধ্বস্তের পর পশ্চিমা বিভিন্ন দেশ দাবি করে ইরানের ক্ষেপণাস্ত্রতেই ইউক্রেনের বিমান বিধ্বস্ত হয়। তবে কিছুদিন অস্বীকার করলেও শেষ পর্যন্ত মানবিক ভুল ব্যাখ্যা দিয়ে ইরান সেনাবাহিনী জানায়, তাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয় ইউক্রেনগামী বিমান পিএস৭৫২।