ডেক্সরিপোর্ট মাধ্যমিক ও সমমানের পরীক্ষা উপলক্ষে সব কোচিং সেন্টার এক মাস বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশনা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, এবার মাধ্যমিক ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন অংশ নেবে। তার মধ্যে ১০ লাখ ২২ হাজার ৩৩৬ জন ছাত্র ও ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন ছাত্রী রয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে মাসব্যাপী দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।