মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ৬:৫২
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

বিয়ের ২ সপ্তাহ পর জানা গেল নববধূ আসলে একজন পুরুষ!

অনলাইন ডেস্ক  নানা ধরনের অদ্ভুত সব ঘটনার দেশ হিসেবে পরিচিত আফ্রিকার দেশ উগান্ডা। এবার এমনই এক বিচিত্র ঘটনা ঘটল দেশটিতে।

সেখানে বিয়ের দুই সপ্তাহ পর এক ব্যক্তি জানতে পারলেন যে, তার স্ত্রী আসলে একজন পুরুষ। খবর ডেইলি মেইলের।

আন্তর্জাতিক এ গণমাধ্যমটি জানিয়েছে, উগান্ডার কেয়াঙ্গা জেলার বাসিন্দা শেখ মো. মুতুম্বা। তিনি কিয়ামপিসি মাসিগিত নূর মসজিদের পেশ ইমাম।

দুই সপ্তাহ আগে সাবুল্লাহ নাবুকিরা নামের এক নারীকে বিয়ে করেন তিনি। সম্প্রতি প্রতিবেশীরা অভিযোগ করেন, নববধূ প্রাচীর ডিঙিয়ে তাদের বাড়িতে ঢুকে জিনিসপত্র চুরি করেছে।

বিষয়টি থানা পর্যন্ত গড়ালে ইমামের স্ত্রীর তল্লাশি চালায় পুলিশ। আর সেখানেই বেরিয়ে আসে আসল রহস্য।

তল্লাশি করতে গিয়ে নারী পুলিশ জানান, অভিযুক্ত নারী নন; নারীর পোশাকে আবৃত একজন পুরুষ।

এর পর পুলিশি জেরায় ওই ব্যক্তি জানান, আর্থিক প্রতারণার উদ্দেশে সরল হৃদয়ের ইমামকে বিয়ের ছলনা করেছিলেন তিনি। ইমামের মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি।কিন্তু এরই মধ্যে প্রতিবেশীর বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়লেন।