রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:১৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

‘অভূতপূর্ব’ ও ‘বিস্ময়কর’ গতিতে এগিয়েছে বাংলাদেশ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ২০১৪ সাল থেকে ‘অভূতপূর্ব’ ও ‘বিস্ময়কর’ গতিতে এগিয়েছে বাংলাদেশ।

বুধবার নয়াদিল্লিতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে এক সাক্ষাতে বাংলাদেশ বিষয়ে এমন প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর আকরাম উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে সংবাদ সংস্থা ইউএনবি জানায়, ‘রেইজিনা সংলাপে অংশ নিতে নয়াদিল্লিতে অবস্থান করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। আলাপকালে মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেয়ার অনুরোধ জানান। এ সময় মোদি বলেন, ২০১৪ সাল থেকে বাংলাদেশের যে অভূতপূর্ব অগ্রগতি আমি লক্ষ্য করেছি, তা আক্ষরিক অর্থেই বিস্ময়কর।’

প্রসঙ্গত নয়াদিল্লিতে চলমান রেইজিনা সংলাপে আগত বিশ্বের অন্যান্য দেশের মন্ত্রীবর্গের সঙ্গে বাংলাদেশের তথ্যমন্ত্রীও ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমন্ত্রণ পান।