মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪০
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশ বাহিনীকে আধুনিক করার জন্য চেষ্টা চলছে: আইজিপি

ডেক্সরিপোর্ট  বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারি বলেছেন,পুলিশ বাহিনীকে আধুনিক করার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি, এটি একটি নিরন্তর প্রক্রিয়া। প্রতিবছরই আমরা এই প্রক্রিয়ায় জনবল বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় রয়েছে।

এছাড়া সক্ষমতা বৃদ্ধি, মানসিকতার পরিবর্তনসহ সবকিছু মিলিয়ে আধুনিক একটি বাহিনী গড়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি।

শুক্রবার সাভারের জোরপুল এলাকার লাজ পল্লীতে যশোর জেলার উদ্যোগে আয়োজিত বিজয় উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন,পুলিশ বাহিনীতে আরও জনবল বৃদ্ধির কারণে সন্ত্রাস ও জঙ্গি দমনে পুলিশের ব্যাপক সাফল্য এসেছে। আর এ কারণে দেশের মানুষ এখন সুখে শান্তিতে বসবাস করছে।

এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ যশোর জেলা কল্যাণ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।