রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৪০
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

বরিশালে ৯ উপজেলায় নির্বাচিত হলেন যারা

ডেক্সরিপোর্ট : উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বরিশাল জেলার ৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় সব প্রার্থী (চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৭টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

৭টির মধ্যে ৪ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পাশাপাশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাবুগঞ্জ ও বানারীপাড়ায় উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বরিশাল সদরে সাইদুর রহমান রিন্টু, গৌরনদীতে সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া আব্দুর রইচ সেরনিয়াবাত, বানারীপাড়ায় গোলাম ফারুক, মুলাদীতে তারিকুল ইসলাম খান মিঠু ও বাকেরগঞ্জে মোহাম্মদ শামসুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এছাড়া হিজলায় আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন ঢালী ২৫ হাজার ২০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী নৌকা প্রতীকের সুলতান মাহমুদ পেয়েছেন ১১ হাজার ৫৯২ ভোট।

উজিরপুরে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সিকদার (বাচ্চু) ৯২ হাজার ১৫১ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী কাপ-পিরিচ প্রতীকের হাফিজুর রহমান পেয়েছেন ৮ হাজার ৪৭৬ ভোট।

বাবুগঞ্জে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী ইমদাদুল হক ৩০ হাজার ৪৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী হাতুড়ি প্রতীকের মোজাম্মেল হক (ফিরোজ) পেয়েছেন ৬ হাজার ৬৯৯ ভোট।

উল্লেখ্য বরিশালের ৭ উপ‌জেলায় ৪৮৫টি কেন্দ্রে মোট ভোটার মোট ভোটার রয়েছে ১০ লাখ ৬২ হাজার ৭৩৫ জন ।