বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:৩৮
শিরোনাম :

যথাযোগ্য মর্যাদায় বরিশালে মহান স্বাধীনতা দিবস পালিত

ডেক্সরিপোর্ট: বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে  যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

সকালে পুলিশ লাইন্সে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা হয়।

এরপর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্, বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস,  বরিশাল রেঞ্জ উপ-মহা পুলিশ পরিদর্শক সফিকুল ইসলাম,নগর পুলিশ কমিশনার মোঃ মোশাররফ হোসেন,জেলা ডিসি এস.এম অজিয়র রহমান,জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম,বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাহান আরা আবদুল্লাহ্,সাধারন সম্পাদক সাবেক সংসদ এ্যাড. তালুকদার মোঃ ইউনুস,মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল,সাধারন সম্পাদক এ্যাড. একে এম জাহাঙ্গীর হোসাইন সহ দলীয় ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ,

বরিশাল জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এ্যাড. বিলকিস জাহান শিরিন সহ দীয় নেতৃবৃন্দ, বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ সহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বেলা বারটায় বরিশাল মহানগর বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে নগরীতে এক বিজয় র‌্যালি নগরী প্রদক্ষিন করে শহীদ মুক্তিযুদ্বা স্মৃতি নাম ফলকে দলীয় নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্বাঞ্জলী নিবেদন করেন।

এছাড়াও বিভিন্ন ,রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
অন্যদিকে সারা দেশের সাথে একযোগে সকাল আটটায় বঙ্গবন্ধু উদ্যানে জাতীয় সংগীতের মধ্যদিয়ে আনুষ্ঠানিক অভিবাদন গ্রহণ করা হয়। এখানে বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস অভিবাদন গ্রহণ করেন।

এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস অনুষ্ঠানের জেলা প্রশাসনের আয়োজনে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।

এ সময় আরো উপস্থিত ছিলেন ডি.আই.জি সফিকুল ইসলাম,জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম ও জেলা ডিসি এস.এম অজিয়র রহমান।

পরে বঙ্গবন্ধু উদ্যানে আগত প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাংলা ভাষা ৫২ থেকে ৭১ এ পাকিস্তানীদের বৈষম্য আর নির্যাতনের চিত্র তুলে ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ডিসপ্লে প্রদর্শণী মাধ্যমে তুলে ধরেন।
এদিকে বরিশালের পেশাধারী সংবাদ কর্মীদের সংগঠন বরিশাল রিপোর্টার্স ইউনিটি বঙ্গবন্ধু উর্দ্যানে দিনব্যাপি মুক্তিযুদ্বের দলিল ও বিভিন্ন চিত্র প্রদশনীর আয়োজন করেছে।

শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক সহ সকল সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্বাঞ্জলী নিবেদন করেন সকাল ১১টায়।

এছাড়াও জেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্বাদের সম্মাননা প্রধান সহ দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এছাড়াও দিনভর বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে।