শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৮
শিরোনাম :
বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

শাহবাজার উচ্চ বিদ্যালয়ে কেবিনেট নির্বাচন সম্পন্ন

মোঃ মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,প্রতিনিধি  দেশের মোট ২২ হাজার ৯২৬টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে চলছে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন। শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার সকাল ১১.০০ ঘটিকা থেকে ভোট গ্রহন শুরু হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন দশম শ্রেণির ছাত্রী নার্গিস সুলতানা।সহকারী নির্বাচন কমিশন ফাতেমা খাতুন দশম শ্রেণি। প্রিজাইডিং অফিসার মোঃ ইদুল মিয়া দশম শ্রেণি।সহকারী প্রিজাইডিং অফিসার মোছাঃ লাবনী আক্তার দশম শ্রেণি। পুলিং অফিসার মোছাঃ সেতু খাতুন নবম শ্রেণি।মোছাঃ প্রমি খাতুন নবম শ্রেণি। সেচ্ছাসেবক মোঃ সুজন মিয়া ৮ম শ্রেণি,মোঃ রিদয় ৭ম শ্রেণি, মোঃ লিমন ৭ম শ্রেণি।

নির্বাচনে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ২ জন করে মেম্বার প্রার্থী ও চেয়ারম্যান প্রার্থী ২ জন অংশগ্রহণ করেন। নির্বাচনে চেয়ারম্যান পদে সিয়াম ৮ম শ্রেণি কে পরাজয় করে জয় লাভ করেন মাহিন ১০ শ্রেণি। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন বলেন বাচ্ছাদের গণতন্ত্র মনা করা খুব ভাল পদ্ধতি। তিনি আরো বলেন প্রতিষ্ঠানে ভবন সংকোট থাকায় ছাত্র-ছাত্রীদের লেখা পড়ায় ব্যাঘাত ঘটছে। সহকারী প্রধান শিক্ষক মোঃ তৌহিদুল হক পোদ্দার কাষ্টম বলেন শিক্ষার্থীরা আনন্দ ঘনো পরিবেশে ভোট দিতেছে,তারা এখন থেকে গণতন্ত্রকে বুঝে নিচ্ছে। তিনি আরো বলেন অবকাঠামোর অভাবে বাচ্ছাদের লেখা-পড়ায় ব্যাঘাত ঘটছে।