শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:২১
শিরোনাম :
মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

বরিশালে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কারিগরি শিক্ষক- শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক  বরিশাল সহ সারাদেশে “উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন(২য় পর্যায়ে)” শীর্ষক প্রকল্প একনেক সভায় অনুমোদন হওয়ায় বরিশাল জেলাপ্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন স্মারকলিপি প্রদানসহ নগরীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি করেছে বরিশাল টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

রবিবার (২৬ জানুয়ারী) বেলা ১২ টায় বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন বরিশাল টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী নুরউদ্দিন আহমদ।

এসময় আরও উপস্থিত ছিলেন,বরিশাল পলিটেকনিক ইনন্সিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো: রুহুল আমিন।বরিশাল সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের চীফ ইনস্ট্রাক্টর (অটোমোবাইল)মো: জাকির হোসেন,চীফ ইনস্ট্রাক্টর(সিভিল) মো: নিজাম উদ্দিন,চীফ ইনস্ট্রাক্টর (উড)ইঞ্জিনিয়ার মো: শাহাদত হোসেন,চীফ ইনস্ট্রাক্টর (কম্পিউটার) আয়শা চৌধুরী,চীফ ইনস্ট্রাক্টর (ইলেক্ট্রিক্যাল)মো: মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

এর আগে সকাল ১১ টায় নগরীর দক্ষিণ আলেকান্দা টেকনিক্যাল স্কুল ও কলেজ ক্যাম্পাস থেকে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ফেস্টুন ও ব্যান্ড পার্টি নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীদের নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক এর দপ্তরে গিয়ে শেষ হয়।

স্মারকলিপি সূত্রে জানাগেছে,কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মেহা প্রকল্প উপজেলা পর্যায়ে ৩২৯ টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন অনুমোদন কারিগরি শিক্ষার ইতিহাসে এক অনন্য মাইল ফলক।প্রকল্পটি মোট ২০ হাজার ৫২৫ কোটি ৬৯ লক্ষ টাকা ব্যায়ে ৫ বছরে বাস্তবায়িত হবে।প্রকল্পটির মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠানে ১০৮০ জন শিক্ষার্থী হিসেবে মোট ৩ লক্ষ ৫৫ হাজার ৩২০ জন শিক্ষার্থী কারিগরি শিক্ষায় অংশ গ্রহনের সুযোগ পাবে।

আরও জানাগেছে,এ প্রকল্পের বিশেষ বৈশিষ্ট্য হলো উপজেলা পর্যায়ে ২০০ আসনের একটি ছাত্রী হোস্টেল রয়েছে।এতে করে গ্রামাঞ্চলের মেয়েরা হোস্টেলে থেকে কারিগরি শিক্ষা গ্রহন করতে পারবে।

এছাড়া কারিগরি শিক্ষায় এনরোলমেন্ট বৃদ্ধি ও ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা কমিয়ে আনার জন্য দরিদ্র অনগ্রসর নারী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী সরকারি-বেসরকারি পর্যায়ের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি প্রদানের নির্দেশ দিয়েছেন।