শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৪৬
শিরোনাম :
বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’

হেলিকপ্টার বিধ্বস্তে মার্কিন বাস্কেটবল তারকাসহ নিহত ৯

অনলাইন ডেস্ক  ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসাসের পাহাড়ের ঢালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্ট ও তার একটি মেয়েসহ ৯জন নিহত হয়েছেন।

রোববার সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যেই এই দুর্ঘটনা ঘটেছে বলে সিএনএনের খবরে জানা গেছে।

থাউজেন্ড ওয়াকসের মামবা ক্রীড়া অ্যাকাডেমিতে ছিলেন ৪১ বছর বয়সী ব্রায়ান্ট ও তার ১৩ বছর বয়সী মেয়ে গিয়ান্না মারিয়া ওনোরি। রোববার সেখানে বাস্কেটবল খেলা হওয়ার কথা ছিল।

এতে গিয়ান্নাও অংশ নিতেন এবং তারা বাবা একজন প্রশিক্ষক হিসেবে ছিলেন। লসঅ্যাঞ্জেলেসের ৩০ মাইল উত্তরপশ্চিমাঞ্চলে তার সিকোয়োস্কি এস-৭৬ হেলিকপ্টারটি ভূপাতিত হয়ে বিধ্বস্ত হয়।

এ ঘটনায় ওই এলাকার বনে আগুন ধরে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

যু্ক্তরাষ্ট্রের বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে কোবি ব্রায়ান্ট একজন। তার আন্তর্জাতিক তারকা খ্যাতি বাস্কেটবলকেও ছাড়িয়ে গিয়েছিল।

কিন্তু মাত্র ৪১ বছর বয়সে সঙ্গে ১৩ বছর বয়সী কন্যাসহ পৃথিবী থেকে বিদায় নিতে হলো তাকে।

লসঅ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ অ্যালেক্স ভিল্লানুয়েভা বলেন, হেলিকপ্টারের আট যাত্রী ও পাইলট এই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। যাত্রীদের কেউ বেঁচে আসতে পারেননি।