বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:০০
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

তীব্র ঝড়ে বিপর্যস্ত ব্রাজিল, ভূমিধসে নিহত বেড়ে ৫৩

অনলাইন ডেস্ক  ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে কয়েক দিনের টানা তীব্র ঝড় এবং ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্তৃপক্ষ রবিবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মিনাস গেরাইস রাজ্যে ৪৪ জন এবং এর পার্শ্ববর্তী এসপিরিত সান্ত অঞ্চলে ৯ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির স্থানীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, এখনো নিখোঁজ রয়েছেন ১৯ জন।

এছাড়া ঝড় আরও কয়েকদিন থাকতে পারে বলে সতর্ক করে দেয়া হয়েছে। সেইসঙ্গে বন্যা ও ভূমিধসের আশঙ্কায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

স্থানীয় আবহাওয়া অফিস জানায়, মিনাস গেরাইস রাজ্যে এ বছর প্রবল বৃষ্টি হয়েছে যা গত ১১০ বছরের রেকর্ডকেও হার মানিয়েছে।

রাজ্য সরকার গুস্তোভা জেমা ৯৯ শহরে জরুরি সতর্কতা জারি করেছেন। পাশাপাশি হতাহতের ঘটনায় তিন দিনের সরকারি শোক ঘোষণাও দেন তিনি। ইয়াহু, ইনডিপেন্ডেন্ট।