সিহাব তোহা: বরিশাল নগরীর সড়ক গুলোর শৃংখলা ফেরাতে ও নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে নগরীর প্রবেশ দ্বার দপদপিয়া সেতুর ঢালে বুধবার সকাল ১১ টায় বিএমপি ট্রাফিক পুলিশের পক্ষথেকে বিশেষ অভিযান চালানো হয়।
বিএমপি পুলিশের ডিসি(ট্রাফিক) খাইরুল আলমের নেতৃত্বে, এসি (দক্ষিন) মাসুদ রানা ও এসি ( উত্তর) একে এম ফাইজুর রহমান এর পরিচালনায় বি আর টি এর কর্মকতাদের সহযোগিতায় বাস মালিক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতে বিশেষ অভিযানে রুট পরমিট সহ প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় বি আর টিসি বাস,মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহন এর নামে মামলা দেয়া হয়েছে।

অভিযান শেষে ডিসি(ট্রাফিক) খাইরুল আলম জানান, শিমুল পরিবহন ( বরিশাল ব- ০৫-০০৪১) নামে একটি মিনিবাস আটক করা হয়েছে, এছাড়াও প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় প্রায় ৬৩ টি মামলা দেয়া হয়েছে। তিনি আরো জানান,আমাদের কাজ মানুষকে সচেতন করা।মানুষ সচেতন হলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।
এসি মাসুদ রানা বলেন নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে নগরীর সড়ক গুলোর শৃংখলা রক্ষায় এ অভিযান চলমান থাকবে।অবৈধ যে কোন যানবাহনই এ অভিযানের আওতায় থাকবে।
এ দিকে নগর ট্রাফিক পুলিশের অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারন পথচারী ও নগরবাসী তারা বলেন, ট্রাফিক পুলিশের এ রকম অভিযান নিয়মিত পরিচালনা করা হলে সড়ক দুর্ঘটনার হারকমে আসবে, জনগন আরো সচেতন হবে,এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন,বাস মালিক সমিতির সভাপতি আজিযুর রহমান শাহীন,সেক্রেটারী কাওসার হোসেন শিপন, যুগ্ম সম্পাদক মোমেন উদ্দিন কালু, ট্রাফিক পুলিশের টি আই শামসুল আলম, শাহ আলম,আ: রহিম,বিদ্যুত।সার্জেন্ট কামরুল,তরিকুল ইসলাম,ইমরান,ইমন,মাহাবুব,তেীহিদ মোর্শেদ টুটুল সহ ট্রাফিক পুলিশ সদস্যরা।